ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

জুলাই সনদ বা জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১ জুলাই মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

নাহিদ ইসলাম বলেন, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। ওই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন- আমরা মানুষের কাছে তুলে ধরবো। আবু সাঈদ আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়বো। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাবো। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করবো।

Need Ads