ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিইউতে খালেদ খান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৩:৫০ অপরাহ্ণ

Khaledশ্যামলবাংলা বিনোদন : জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক খালেদ খানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মেয়ে সঙ্গীতশিল্পী জয়িতা জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে রেসপিরেটরি অ্যাটাক হয় তার বাবার। ঠাণ্ডা লেগে নিউমোনিয়ার মত হয়েই এই অ্যাটাক হয়। শ্বাসতন্ত্রে এই অ্যাটাকের কারণে তিনি ঠিকমত নিঃশ্বাস নিতে পারছেন না।
উল্লেখ্য, খালেদ খান দীর্ঘদিন থেকে দূরারোগ্য মটোর নিওরন ব্যাধিতে ভুগছেন। যার ফলে  খালেদ খান হাঁটাচলা করতে পারতেন না। বেশ কয়েক বছর ধরে হুইল চেয়ারে করে চলাফেরা করছেন তিনি। তার স্ত্রী স্বনামধন্য সঙ্গীতশিল্পী মিতা হক।
এদিকে অসুস্থতার খবর পেয়ে সোমবার রাতেই তাকে দেখতে হাসপাতালে যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সাংবাদিক আবেদ খান, অভিনেতা আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ফারহানা মিঠু, ঝুনা চৌধুরী প্রমুখ শিল্পী ও কলাকুশলীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!