শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক জরুরি বৈঠক ডেকেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
জানা গেছে, বৈঠকের আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের করণীয় ও কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।




