ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে এ্যানহ্যান্সিং গভর্নেন্স এণ্ড ক্যাপাসিটি অব সার্ভিস প্রোভাইডার্স এণ্ড সিভিল সোসাইটি ইন ওয়াটার সাপ্লাই এণ্ড স্যানিটেশন সেক্টর আর্সেনিকোসিস বিষয়ক আলোচনা সভা সোমবার উপজেলা স্বাস্থ্য ও প: প: কমপ্লেক্স মিলনায়তন কক্ষে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জিবাস ভোলাহাট আয়োজন, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ সহযোগিতা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার মোহাম্মদ আলী আকবর সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদ হোসেন ও ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, শরিফুল ইসলাম শরীফ। আর্সেনিকোসিস বিষয়ক আলোচনা সভায় সার্বিক বিষয়ে আলোকপাত করেন, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ ফেসিলিলেটর সাবিত জাহান শিশির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিবাসের গোহালবাড়ী ইউপি এ্যক্সটেনশন ওয়ার্কার তরিকুল ইসলাম, সেলিমরেজা, মাহবুব হোসেন ও কাব্বার আলী প্রমূখ।
কর্মশালায় প্রধান অতিথি উপস্থিতিদের উদ্দ্যেশ্যে বলেন, নদীবাহিত এলাকায় প্রচুর পরিমানে আর্শনিক রয়েছে এবং আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় এ আর্শনিক দূরিভূত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।




