ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০১৩ ৭:৩৫ অপরাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সাতক্ষীরায় পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানের মধ্যেই ওই ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন (৬৫) কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। পুলিশ ধারণা করছে জামায়াত-শিবির কর্মীরাই তাকে হত্যা করেছে।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে মোসলেমকে কুপিয়ে হত্যা করা হয়। সকাল থেকে বিষ্ণুপুর ইউনিয়নে অভিযান চলছিল। তিনি যৌথ বাহিনীর অভিযানে সহযোগিতা করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুরে পাশের কৃষ্ণনগর ইউনিয়নে অপারেশনে যায়। এ সময় মোসলেম মোটরসাইকেলে করে চাঁচাইয়ে তার বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করায় স্থানীয় জামায়াত-শিবির কর্মীরাই পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!