ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ৫:৪২ অপরাহ্ণ

MP (MOTBINIMOY)মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনাত্তর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আখচাষী কল্যাণ ভবন চত্ত¡রে মতবিনিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা মোঃ আব্দুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ওয়াকার্স পাটির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া,উপজেলা ওয়াকার্স পাটির সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া,উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলরাম,প্রবীন আওয়ামীলীগ নেতা আবুল কাশেম দলু মিয়া ,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আকরাম হোসেন মিয়া,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক পিকু আহসান হাসিবসহ উপজেলা আওয়ামীলীগ অংঙ্গ সংগঠন ও ১৪ দলীয় নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন ২১ আগষ্ট গ্রেনেট হামলা থেকে জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ দেশের ভাল কিছু করার জন্যই বাঁচিয়ে রেখেছেন। তা না হলে কোন ভাবেই বেঁচে থাকার কথা নয় । আর সেটা তিনি প্রমানও করেছেন বিভিন্ন উন্নয়নের মাধ্যমে। দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন কছু বিছিন্ন ঘটনার মধ্যে নির্বাচন হয়েছে । আগামীতে সরকার গঠন করে শেখ হাসিনার সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে ইনশাল্লাহ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!