ads

বুধবার , ৭ আগস্ট ২০১৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছোটপর্দায় ‘চোরাবালি’র প্রিমিয়ার শো

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০১৩ ২:৩৩ অপরাহ্ণ

Chorabaliশ্যামলবাংলা বিনোদন : ঈদের দ্বিতীয় দিনে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘চোরাবালি’র প্রিমিয়ার শো হতে যাচ্ছে ছোটপর্দায়। সকাল ৯টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ছবিটি।
গত বছরের ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছিল ‘চোরাবালি’ ছবিটি। ছোটপর্দার জনপ্রিয় নাট্যনির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’।
‘চোরাবালি’ ছবির গল্প, নির্মাণশৈলী দৃষ্টি কেড়েছে এ দেশের দর্শকদের। এতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। তাঁর বিপরীতে অভিনয়ে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চোরাবালিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এ টি এম শামসুজ্জামান, সোহেল রানা, ইরেশ যাকের, পিয়া, হুমায়ুন সাধু প্রমুখ।
উল্লেখ্য, কুল নিবেদিত ‘চোরাবালি’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে মাছরাঙা প্রোডাকশনস লিমিটেড ও স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট।

Need Ads
error: কপি হবে না!