পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে বেসকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ এই প্রতিপাদ্যকে তুলে ধরে এক কমিউনিটি লিডার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের ব্র্যাক কার্যালয়ে ব্র্যাকের কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষক মনোয়ারা ও মাঠ পরিদর্শক ফারহানা নাজমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্য ও মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ।




