ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিএমএইচে এরশাদের সাথে দেখা করলেন রওশন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৭, ২০১৩ ১২:৩৭ অপরাহ্ণ

rowshon_ershadশ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে দেখা করেছেন। ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এরশাদের কেবিনে দু’জন প্রায় ৪০ মিনিট ধরে একান্ত বৈঠকে মিলিত হন এবং তার শারীরিক খোজখবর নেন। এছাড়া তাদের মধ্যে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেননি রওশন এরশাদ।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাতে বনানীর প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে এরশাদকে তুলে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি এরশাদের পক্ষ থেকে বলা হয়েছে তাকে গ্রেফতারের জন্যই সিএমইচে আটকে রাখা হয়েছে। অন্যদিকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী বলেছে, অসুস্থ থাকায় এরশাদকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!