ads

মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জমিদার অধ্যুষিত গৌরীপুর উপজেলা আ’লীগের হাল ধরতে চান ৭ সাংবাদিক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

রাজা-জমিদারদের নানা স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৯ বছর পর বুধবার ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ সম্মেলনে দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন গৌরীপুর প্রেসক্লাবের ৭ সাংবাদিক। এর মধ্যে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে একজন লড়ছেন।

Shamol Bangla Ads

গৌরীপুর উপজেলা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ত্যাগী নেতা ম. নূরুল ইসলাম এবং একই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী জসিম উদ্দিন আহমেদ।

এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু কাউছার চৌধুরী রন্টি। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হতে চান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহীন।

Shamol Bangla Ads

গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসার ও সদস্য সচিব মশিউর রহমান কাউসার আওয়ামী লীগের পদ পেতে নিজেদের প্রার্থীতার বিষয়টিও নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!