ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৯:৩৪ অপরাহ্ণ

16মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এবার মহান বিজয় দিবসে  ভিন্ন মাত্রায় সারা দেশের ন্যায় মধুখালীতেও ৪৩তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আড়ম্বরপূর্ন অনুষ্ঠান সকাল সাড়ে ৮টায় আনিুষ্ঠানিক ভাবে শুরু হলেও  রাত ১২টা ১মিনিটে থানা প্রশাসন ১শ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উরিয়ে উদ্বোধন করেন।
সমাগত দর্শকদের  উদ্দেশ্যে মহান বিজয় দিবসের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম,এ সময় উপস্তিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া,সহকারী কমিশনার (ভুমি) আসলাম উদ্দীন, মুক্তিযোদ্ধা, সুধীজন ও সর্বস্তরের মানুষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হয়। উপজেলার ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মনোজ্ঞ ডিসপ্লেসহ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। দিনব্যাপি অনুষ্ঠান মালায়  মুক্তিযোদ্ধাদের  সংবর্ধনা ও সন্ধ্যায়  সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় । অপর দিকে সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামীলীগ  আখচাষী ভবনের সামনে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ,১৯৭১ সালের বীর শহীদদের  স্মরনে ১ মিনিট নিরবতা পালন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান  মঞ্জু ও সাধারন সম্পাদক মির্জা মনিরজ্জামান বাচ্চু সহ বিপুল সংখক আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মী । সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যোগে মধুখালী রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি র‌্যালী উপজেলার ঢাকাÑখুলনা মহা সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল সহ বিপুল সংখক বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!