ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জমকালো উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ১:৪৬ অপরাহ্ণ

T-20 wশ্যামলবাংলা ডেস্ক : পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের। ১৩ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ এ প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই এই আনন্দমুখর আয়োজনে সবাইকে অভিনন্দন জানান। বক্তব্যের শেষে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘শুভ উদ্বোধন’ ঘোষণা করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো উদ্বোধন অনুষ্ঠান নেই। ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর আসরের প্রচারে ‘সেলিব্রেশন কনসার্ট’ নামের এই অনুষ্ঠান আয়োজন করে বিসিবি।

Shamol Bangla Ads

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর টুর্নামেন্টের স্বাগত সঙ্গীত ‘উড়ছে শান্তির পায়রা’ গেয়েছেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল। স্বাগত সঙ্গীতের পর কনসার্টে আইসিসি টি২০ অফিসিয়াল ইভেন্ট সং ‘চার ছক্কা হই হই’ পরিবেশন করেন পান্থ কানাই, কনা, এলিটা, জোহান, শান্ত, পূজা ও তাপস। গানগুলোর তালে ছিল ওয়ার্দা রিহাবের নৃত্য পরিচালনা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে পরিবেশন করা হয় চমৎকার একটি অডিও ভিজ্যুয়ালি। এর আগে সন্ধ্যা পৌনে ৬টা থেকে শুরু হয়েছে বিসিবি সেলিব্রেশন কনসার্ট।
স্টেডিয়ামের ফটক খুলে দেয়া হয় দুপুর আড়াইটা থেকে। সন্ধ্যা পৌনে ৬টা থেকে শুরু হয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা। এ আয়োজনের মধ্যমণি এ আর রহমান। ভারতের এই অস্কারজয়ী সঙ্গীতশিল্পী ১শ ৩০ জনের বিশাল দল নিয়ে এসেছেন। গানে নিবেদিতপ্রাণ এ আর রহমানের পরিবেশনা প্রথমবার দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক-শ্রোতা। এ আর রহমানের ছায়ায় ভারতের আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী থাকছেন কনসার্টে। এ তালিকায় উল্লেখযোগ্য উদিত নারায়ণ, জাভেদ আলি, নীতি মোহন, শ্বেতা পণ্ডিত, শিবামণি, হারদীপ কৌর প্রমুখ। এআর রহমান ও তার দল এবং অ্যাকন ছাড়া কনসার্টের বাকি সব শিল্পীই বাংলাদেশের।
সেলিব্রেশন কনসার্টে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা পরিবেশন করবেন ‘সাধের লাউ’। কোকিলকণ্ঠী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘ও মাঝি নাও ছাইড়া দে’। কুমার বিশ্বজিৎ গেয়ে শোনাবেন ‘একতারা বাজাইও না’। মমতাজ গাইবেন ‘মরার কোকিলে’।
২০১১ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সফল আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেবার সফলতা দেখাতে পারায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দিয়েছে। এই প্রথম একসঙ্গে ২৬টি দল অংশ নেবে এক আসরে। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ নেবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!