ads

শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত দামে সার বিক্রি করলে ব্যবস্থা : কৃষিমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার ভর্তুকিমূল্যে কৃষকদের সারের ব্যবস্থা করেছে। যাতে করে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে। কোন ডিলার যদি অতিরিক্ত দামে সার বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি এলাকার ঝিনাই নদীর বাঁধ নির্মাণ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষের খাদ্য সরবরাহ হয় কৃষি থেকে। শিল্প কারখানার কাঁচামালও সরবরাহ করে এই কৃষি। কৃষির উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপির আমলকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৬-২০০৭ সালে রাস্তা, ব্রিজ-কলেজের জন্য উন্নয়নের বাজেট ছিল ২২ হাজার কোটি টাকা। আর এক সারের উপরে বর্তমান শেখ হাসিনার সরকার দিচ্ছে ২৮ হাজার কোটি টাকা। এ উন্নয়নে সকলকেই অংশ নিতে হবে।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম ও বলিদ্র ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!