ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না, বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এখন বিশ্বব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। এই সময়ে আমরা যেন সাশ্রয়ী হতে পারি, এ কারণেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।

Shamol Bangla Ads

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে পাঁচদিন আমরা ক্লাস করাবো। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে। বরং অন্য কর্মজীবীদের মতো আমাদের শিক্ষকরা ছুটি পাবেন। কারণ শিক্ষকরা অন্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন। সেই শিক্ষকরা যদি সপ্তাহে দুইদিন ছুটি পান সেক্ষেত্রে তারা নিজের কাজ করতে পারবেন। এছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচদিন তারা আরও উদ্যোমী হয়ে বেশি এনার্জি নিয়ে কাজ করবেন।

এর আগে মন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অংশ নেন তিনি।

Shamol Bangla Ads

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, চাঁদপুর-৩ আসনের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জন প্রতিনিধিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads