ads

মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে শ্বাসরোধে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরে সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী জাহের আলী (৩০) কে আটক করেছে থানা পুলিশ। ১৫ আগস্ট সোমবার রাতে উপজেলার বড় গোল্লারপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শাহনাজ পারভীন (৪২) নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ রানীগাঁও গ্রামের শামছুল হকের কন্যা।

Shamol Bangla Ads

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ রানীগাঁও গ্রামের শামছুল হকের কন্যা শাহনাজ পারভীনের সাথে বাড়ির কাছাকাছি বড় গোল্লারপাড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ডাব বিক্রেতা জাহের আলীর বিয়ে হয় প্রায় এক বছর আগে। এর আগে জাহের আলী প্রথম বিয়ে করলে এক ছেলে রেখে দু’জনের তালাক হয়। আবার শাহনাজ এর তিন সন্তান রেখে পরপর দুইটি বিয়ে বিচ্ছেদ ঘটে। ফলে জাহের-শাহনাজ এর এ সংসার ছিল দ্বিতীয়-তৃতীয়। বিয়ের পর থেকেই সংসারে বনিবনা ছিল না তাদের। শাহনাজ এক সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে শ্বাশুড়ি -ননদের সাথে থাকলেও স্বামী জাহের আলী জামালপুরে ডাবের ব্যবসা করতেন।

সোমবার দিবাগত রাতে শাহনাজ তার চার বছর বয়সী কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী জাহের আলী নিজ ঘরের সিঁঁধ কেটে প্রবেশ করে এবং ওড়না পেচিয়ে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। সকালে শাহনাজের পিতা মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে শাহনাজের দেবরকে ডেকে সিঁধ দিয়ে ঘরে পাঠান। পরে দরজা খুলে শাহনাজের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বামীসহ অন্যান্য স্বজন এবং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করে।

Shamol Bangla Ads

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!