শ্যামলবাংলা বিনোদন : এবার ড্রামা ধাঁচের সিনেমা ‘১৯৮৪’-এর রিমেকে অভিনয় করবেন ক্রিস্টেন স্টুয়ার্ট। খবর দ্য ভার্জ পত্রিকার। পত্রিকাটি জানিয়েছে, রিমেকের সময় সিনেমাটির নাম পাল্টে রাখা হবে ‘ইকুয়ালস’। স্টুয়ার্টের সঙ্গে এতে অভিনয় করবেন নিকোলাস হল্ট।

স¤প্রতি এক সাক্ষাতকারে স্টুয়ার্ট বলেন, আমি সিনেমাটি নিয়ে খুবই উত্তেজিত। মর্মান্তিক একটি প্রেমের গল্প নিয়ে তৈরি হবে এটি।
লেখক জর্জ অরওয়েলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘১৯৮৪’ মুক্তি পায় ১৯৫৬ সালে। এর কাহিনী গড়ে উঠেছে এমন এক বিশ্বকে ঘিরে, যেখানে ভালোবাসা নামক অনুভূতির কোন স্থান নেই। রিমেকের সময় খানিকটা পরিবর্তন আনা হবে চিত্রনাট্যে,যা লিখবেন নাথান পার্কার। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা ড্রেক ডোরেমাস। অনেকটা ‘হাঙ্গার গেইমস’ ধাঁচের ওই সিনেমার কাজ শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে।




