ads

সোমবার , ১৮ জুলাই ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৮, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকরনগর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। সোমবার বেলা ৩টায় ঢাকা সিলেট মহাসড়কের বাকরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. সালেহ আহম্মেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস ও নেত্রকোনা থেকে ছেড়ে আসা মৌলভীবাজার অভিমুখী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা অজ্ঞাতনামা এক নারী যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দিলনাহার (৫৫) ও হেলেনা (২২) নামে আরও দু’জন। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুরাদ মিয়া (২২)। আহতরা হলেন, নেত্রকোনার ফতেহপুর গ্রামের মহিউদ্দিন (৩৫),ইমরুল (৩৫) আকাশ (২৫) আতিকুর (৩৫) আনোয়ার (২৫) ফাইজুল (৩০), কামরুল (২৬)।

মাইক্রোবাসের যাত্রীরা ঈদের ছুটিতে নেত্রকোনায় বাড়িতে গিয়ে মৌলভীবাজার ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। তারা মৌলভীবাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

Shamol Bangla Ads

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, দুপর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।

Need Ads
error: কপি হবে না!