ads

শনিবার , ২১ জুন ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি নির্মলেন্দু গুণের ৮১তম জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

আজ ২১ জুন, কবি নির্মলেন্দু গুণের ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে নেত্রকোনার বারহাট্টায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা সুখেন্দুপ্রকাশ গুণ এবং মা বীণাপাণি। পুরো নাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। চিত্রশিল্পী হিসেবেও অন্য একটি পরিচয় রয়েছে তার। কবিতার পাশাপাশি তিনি গদ্য ও ভ্রমণ কাহিনীও লিখে থাকেন।

Shamol Bangla Ads

জানা যায, শিক্ষার শুরুতে বারহাট্টার করোনেশন কৃষ্ণপ্রসাদ ইন্সটিটিউটে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। ১৯৬২ সালে ২ বিষয়ে লেটারসহ প্রথম বিভাগে মেট্রিক পাস করেন। ১৯৬৪ সালে আইএসসি পাস করেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে। ঢাকা বোর্ডের ১১৯ জন প্রথম বিভাগ অর্জনকারীর মাঝে তিনিও ছিলেন একজন। নির্মলেন্দু গুণের বাবা চাইতেন, ছেলে ডাক্তারি পড়ুক। কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে সুযোগ পেলেও ভর্তি হতে পারেননি।

মেট্রিক পরীক্ষার আগেই নেত্রকোনা থেকে প্রকাশিত ‘উত্তর আকাশ’ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু প্রকাশ গুণের প্রথম কবিতা ‘নতুন কাণ্ডারী’। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা বেশি প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কবি। এ গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা ‘হুলিয়া’ কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এ ছাড়া তার ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি দেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত।

Shamol Bangla Ads

উল্লেখ্য, কবি ১৯৮২ সালে বাংলা একাডেমি, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।

Need Ads
error: কপি হবে না!