ঝালকাঠি সংবাদদাতাঃ- জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি আওয়ামীলীগ অফিসে দুর্বৃত্তরা রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অপর দিকে পুলিশ অভিযান চালিয়ে জামাত নেতা ঝালকাঠি পৌর কমিশনার মোঃ মজিবুর রহমান,মোজাম্মেল হক রাজ,আবুল কালাম হাওলাদার,রোকন,জামাল পারভেজ,জামাতের নলছিটি পেওর আমির মোঃ সাইদুর রহমান ও পলাশ, রাজাপুরে বিএনপি কর্মি মোঃ বাদশা,মোঃ রিজুসহ ১১জনকে পুলিশ গ্রেফতার করে। এর পূর্বে শনিবার সন্ধ্যার পরে একটি যাত্রীবাহী বি আর টিসি বাসে হরতাল সমর্থনরা পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুরিয়ে দেয় এতে প্রায় ২২ জন আহত হয়।




