ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৭:০২ অপরাহ্ণ

pro-9নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা  ও শিশু বিষয়মন্ত্রণালয়ের উদ্যেগে এবং নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপনে  সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব ও বিশেষ অতিথি হিসাবে  থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুল্যাহ আল সাইদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম রেখা, ভাইস চেয়ারম্যান শাহ মোঃ আলমগীর হোসেন, উপজেলা  কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফাল্গুনী মজুমদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন। সভায় ”জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সফল জননী হিসাবে রউফা বেগম, সমাজ উন্নয়নে হোসনেয়ারা বেবী, নির্যাতনের শিকার শেষে নতুন উদ্যেমে জীবন শুরুতে হাজেরা খাতুন ও অর্থনৈতিক সফলতা অর্জনের জন্য আবেদন বেগমকে ক্রেষ্ট প্রদান করা হয়। সভার প্রধান অতিথি তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন।

Need Ads
error: কপি হবে না!