মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে গতকাল সোমবার অবরোধের ৩য় দিনে ও মৌলভীবাজারে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ডাকা সকাল-সন্ধ্যা দুই দিনের ডাকা হরতালের শেষ দিনে পিকিটেংকালে মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মোস্তফাপুর ইউপি সদস্য শহিদ আহমদ (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুর ১টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের যুগিডর এলাকা থেকে অবরোধে পিকেটিং কালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে পিকেটিং কালে আরও ৬ জনকে পুলিশ আটক করে।
পুলিশ জানায়, অবরোধের ৩য় দিনে ও হরতালের শেষ দিনে সোমবার রাস্তায় পিকিটিং ও নাশকতা কালে সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ইউপিসদস্য শহিদ আহমদ (৩৬)সহ ৬জন কে আটক করা হয়।
এ ব্যাপারে মৌরভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পিকেটিং ও নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয় ।




