ads

রবিবার , ১২ জুন ২০২২ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১৪৭ বোতল ফেনসিডিল ও অস্ত্রসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার
জুন ১২, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৭ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ১২ জুন রবিবার ভোরে উপজেলা সদরের প্রধান সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার শালমারা গ্রামের মো. আরজ আলীর ছেলে মো. মামুন মিয়া (৩৫) ও একই গ্রামের মো. সোলাইমানের ছেলে মো. ফিরোজ মিয়া (৩০)। একইদিন বিকেলে তাদের দুজনকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করেছে র‌্যাব।

Shamol Bangla Ads

জানা গেছে, রবিবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা রাস্তায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় মামুন মিয়া ও ফিরোজ মিয়াকে একটি রাইফেল সদৃশ্য দেশীয় অস্ত্র, একটি দেশীয় চাকু ও ১৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার পাঁচশত টাকা হবে বলে জানায় র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় র‌্যাবের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!