ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে স্বামী কাজে যোগ না করায় তার স্ত্রীকে ধর্ষণ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৪:৩৬ অপরাহ্ণ
নীলফামারীর সৈয়দপুরে স্বামী কাজে যোগ না করায় তার স্ত্রীকে ধর্ষণ

 নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরের বাসিন্দা ঢাকার ইটভাটায় কাজ করার জন্য সরদারের কাছে অগ্রিম টাকা নিয়ে কাজে যোগদান না করায় কামলার স্ত্রীকে ধর্ষণ করেছে অগ্রিম টাকা প্রদানকারীর লোকজন। রবিবার রাতে কামারপুকুর বাজারের পাশে একটি বাগানে পালাক্রমে এ ধর্ষণের ঘটনা ঘটে। জানা যায়, ওই ইউনিয়নের আইসঢাল তেলীপাড়া এলাকার রবিউল ইসলাম অভাবের তাড়নায় ভাটায় কাজ করার জন্য সরদারের কাছে অগ্রিম ৩ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর শারীরিক সমস্যার কারণে সময়মত কাজ করতে না পারায় কামলার স্ত্রী ঝর্ণা বেগম (২৫) কে আইসঢাল ফকিরপাড়ার জাহাঙ্গীর, মোফাজ্জল, উকিল ও অজ্ঞাত আরও ২ জন সহ ৫ জন পাষন্ড মিলে পালাক্রমে ধর্ষণ করে। ঝর্ণার স্বামী রবিউল ইটভাটায় কাজ করার জন্য ভাটার সরদার জাহাঙ্গীরের নিকট থেকে অগ্রিম ৩ হাজার টাকা গ্রহণ করে। পরে সে কাজে যোগদান না করলে ভাটার সরদারের লোকজন রবিউলের স্ত্রীকে বাড়ি থেকে কৌশলে ডেকে কামারপুকুর বাজারে নিয়ে আসে। এক পর্যায় তার স্বামী আসবে বলে অপেক্ষা করতে থাকে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে স্বামী না আসায় ওই মহিলা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে জোরপূর্বক পাশের আম বাগানে তুলে নিয়ে গিয়ে ৫ জন মিলে ধর্ষণ করে। ওই রাতে ধর্ষিতা কোথাও না গিয়ে বাগানেই রাত কাটায়। পরদিন সকালে ২ জন ইউপি সদস্য কে বিষয়টি জানিয়ে থানায় মামলা দায়েরের চেষ্টা করলে ধর্ষণকারীর লোকজনের হুমকিতে তারা থানা থেকে ফিরে আসে। এ ব্যাপারে ধর্ষিতার স্বামী রবিউল জানান, আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। ধর্ষণকারীর লোকজন জোরপূর্বক আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে। বর্তমানে ধর্ষিতা সুবিচারের আশায় অনেকের কাছে ধর্ণা দিচ্ছেন।

Need Ads
error: কপি হবে না!