ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৯, ২০১৩ ৩:১০ অপরাহ্ণ

2. Picture Nari 09.12.13কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ’১৩ উদ্যাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবুল কালাম, মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিন, সমবায় অফিসার নাছিমা শাহীন, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর তরিকূল ইসলাম সেগুন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার, কো-অর্ডিনেটর জেসমিন বেগম, জুয়েনা আক্তার, আমিরুন নেছা প্রমূখ। এ সময় জয়িতারা উপস্থিত সকলের সাথে তাদের শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতা বিনিময় করেন। আলোচনা শেষে শ্রেষ্ঠদের মধ্যে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!