ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের রাজাপুরে কলাবাগান কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৯, ২০১৩ ২:২৬ অপরাহ্ণ

p-4মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের বোরিং মাঠে দেড় বিঘা জমির কলা কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ৮ ডিসেম্বর রবিবার ওই ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোকতার আলীর ছেলে আব্দুল খালেক ও মহিউদ্দিনের ছেলে মিলন গ্রামের বোরিং মাঠে দেড় বিঘা জমি লিজ নেয়। ওই জমিতে এ পর্যন্ত তারা প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছেন। জমিতে কলার চাষ করেছেন। অবরোধ শেষে কলা কেটে তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কলা পাঠাবেন এমন পরিকল্পনা করেন। কিন্তু বিধিবাম! ওই জমির প্রায় ৬ শতাধিক কলার কাঁদি কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে জমির মালিকদ্বয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!