ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় অবরোধের সমর্থনে বি.এন.পির বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৮:২৩ অপরাহ্ণ

pic.abrud-08-12-13 পেকুয়া (কক্সবাজার)  সংবাদদাতা : কক্সবাজারের পেকুয়ায় ১৮ দলের ডাকা তৃতীয় দফা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও রিক্সা ছাড়া কোন প্রকার যান বাহন চলাচল করেনি। পেকুয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র পেকুয়া বাজার ও পেকুয়া চৌমুহনী এলাকাও লোক সমাগম ছিল কম। ব্যাংক বীমা প্রতিষ্ঠানে লেনদেন ছিল একেবারে নগন্য। হাট বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সরবরাহ কমে যাওয়ায় চড়া দামে বিক্রি করা হচ্ছে আবার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছেনা বলেও ক্রেতারা বিক্রেতারা অভিযোগ করছে। ৮ ডিসেম্বর সকাল ৯ টা থেকে পেকুয়া বাজারের দলীয় কার্যালয়ের সামনে কয়েকশ নেতাকর্মী অবস্থান নিয়ে পেকুয়া মগনামা বানিয়ার চরা সড়ক অবরোধ করে রাখে। দুপুর ১২ টায় উপজেলা বি.এন.পি ও অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীরা প্রতিদিনের মতো বিক্ষোভ মিছিল বের করে  পেকুয়া বাজারস্থ দলীয়কার্যালয় থেকে বের হয়ে পেকুয়া বাজারের পশ্চিম দিকে গোয়াখালী রাস্তার মাথা হয়ে চৌমুহনী এলাকা প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, টইটং ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোসলেম উদ্দিন, শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা পেকুয়া উপজেলা ছাত্রদলের সেক্রেটারী কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসানউল্লাহ, এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা ইসমাইল হোসেন সিরাজী, ছরওয়ার উদ্দিন, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, পেকুয়া সদর পূর্বজোন যুবদলের সভাপতি টিপু, যুবনেতা মাহমুদুল করিম, আবদুল মাবুদ, বারবাকিয়া ইউনিয়ন যুবদলের সি. সহ সভাপতি নুরুন্নবী, যুগ্ন সম্পাদক নুরুল মিসবাহ, টইটং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত ইসলাম খোকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য হাসমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আবচার, সালাহউদ্দিন, যুবদল পশ্চিমজোন শাখার সহ-সভাপতি আবছার উদ্দিন মানিক এমইউপি, যুবদল পশ্চিমজোন শাখার সেক্রেটারী ইমরুল হাসান ইমু, উপজেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক, সাজ্জাদ, শ্রমিকদলের সভাপতি মনসুর আলম, পশ্চিম জোন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, শ্রমিকনেতা শহিদুল ইসলাম, নুরুল আলম, মনসুর, বদিউল আলম, আবদুল মালেক, জহিরউদ্দিন, ওসমান যুবনেতা দুদু,জিয়াবুল করিম, নুরুল হোছাইন, সহ পাঁচ শতাধিক নেতাকর্মী। বক্তারা বলেন, বাকশালী স্বপ্ন কণ্য হাসিনার অধীনে কোন নির্বাচন নয়। এক দফার এক দাবী তত্বাবধায়ক সরকার পূণর্বহাল না হওয়া পর্যন্ত ১৮ দলের আন্দোলন চলবে।

Need Ads
error: কপি হবে না!