ads

মঙ্গলবার , ৪ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সালাম মুর্শেদী

খবর টি পড়েছেন : ২১৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সালাম মুর্শেদী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খুলনা-৪ আসনের (দীঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী মঙ্গলবার বিকেল ৫টায় তাকে নির্বাচিত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২৬ আগস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শুধুমাত্র সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২৮ আগস্ট বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সাবেক কৃতী ফুটবলার সালাম মুর্শেদী বাংলাদেশ এপপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সভাপতি। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামে।
গত ২৬ জুলাই এ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা এবং নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৮ হাজার ২১০ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শতবছরের ব-দ্বীপ পরিকল্পনা অনুমোদন পরবর্তী সংবাদ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অাগুন : ১৪ ঘর পুড়ে…

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads