পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর ভস্মিভূত হয়ে দু লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাযায়, ৭ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বারবাকিয়ার জালিয়াকাটা কুতুব পাড়ার মোজাম্মেল হকের বসতঘরের রান্না ঘরের খোলা বাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বসতঘরটি ভস্মিভূত হয়ে গেলে প্রায় দুলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইব্রাহীম বলেন, দমকল বাহিনী গিয়ে ওই অগ্নি কান্ড থেকে পার্শবর্তী স্থাপনা গুলো রক্ষা করতে সামর্থ হয়। তিনি আরো বলেন, এ অগ্নিকান্ডটি শুধু গৃহস্থদের অসাবধানতার কারণে সংঘটিত হয়েছে।




