ads

সোমবার , ১৬ মে ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাদিজের সাথে ড্র করলো চ্যাম্পিয়ন রিয়াল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০২২ ২:০৪ অপরাহ্ণ

লা লিগা শিরোপা আগেই নিশ্চিত করে রেখেছে রিয়াল মাদ্রিদ। তাই নিয়মিত একাদশের অনেককেই বাইরে রেখে কাদিজের বিপক্ষে মাঠে নামে তারা। কাদিজের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে রিয়ালের হয়ে গোলটি করেন মারিয়ানো দিয়াস। কাদিজের হয়ে সমতা টানেন রুবেন সবরিনো।

Shamol Bangla Ads

ম্যাচের পঞ্চম মিনিটেই মারিয়ানো দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ৩৭ মিনিটে কাদিজকে সমতায় নিয়ে আসেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার রুবেন সবরিনো।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই আক্রমণ চালাতে থাকে কাদিজ। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে দলটি। তবে গোলরক্ষক আন্দ্রে লুনিন নৈপুণ্যে ড্র’তেই সমাপ্ত হয় ম্যাচটি। শিরোপা নিশ্চিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো পয়েন্ট খোয়ালো রিয়াল।

Shamol Bangla Ads

লা লিগায় ২২ মে সান্তিয়াগো ব্যার্নাব্যুতে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আর আগামী ২৮ মে প্যারিসের স্তাদ দি ফ্রান্সে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবেন অ্যানচেলত্তির শিষ্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!