ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারানকোকে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন ও তফসিল পরিবর্তনের দাবি জানাল জাপা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ১:০৪ অপরাহ্ণ

Taranco-ershadশ্যামলবাংলা ডেস্ক : রাজনৈতিক সঙ্কট অবসানের লক্ষ্যে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি জানিয়েছে, তারা সব দলের জন্য সম্মানজনক একটি সমাধান চায়। এজন্য তফসিল পরিবর্তন করে সব দলকে আসার সুযোগ দেয়ার দাবির কথাও জাতিসংঘ দূতের কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ২ নেত্রীর সঙ্গে সাক্ষাতের পর ৮ ডিসেম্বর রবিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ তারানকো। বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতিসংঘ দূত সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। তবে এর কিছুক্ষণ পর সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান জিএম কাদের ও হাওলাদার।
রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাই একটি সম্মানজনক সিদ্ধান্ত, যাতে বিরোধী দল, সরকারি দল সবাই নির্বাচনে আসতে পারে।  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা সময় বাড়িয়ে দিতে বলেছিলাম। নির্বাচন কমিশনের সঙ্গে আমরা দরকার হলে আবারও বসব। সময় দিতে হবে, তফসিল পরিবর্তন করতে হবে, যাতে সব দল আসতে পারে।
জাতিসংঘ দূত কি বলেছেন জানতে চাইলে হাওলাদার বলেন, তিনি দেশের সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন। ফার্নান্দেজ-তারানকো কি বলেছেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!