ads

রবিবার , ১০ এপ্রিল ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একসঙ্গে গাইলেন হিরো আলম ও ভূবন বাদ্যকর

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (৮ এপ্রিল) কলকাতা গিয়েছেন তিনি। কেন গিয়েছেন? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন ভক্তরা। জবাব দেননি, বারবার বলেছেন চমক অপেক্ষা করছে। কি সেই চমক? শনিবার (৯ এপ্রিল) দুপুরে দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে জানালেন চমকের কথা। হিরো আলম কলকাতা থেকে ভিডিও কল দেন। দেখা যায় একটি স্টুডিওর ভেতর গাইছেন হিরো আলম, পাশে গাইছেন কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর।

Shamol Bangla Ads

হিরো আলম বলেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি।’

ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷

Shamol Bangla Ads

জানা গেছে, গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!