ads

বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তির অনুমতি পেল শাকিব-পূজার ’গলুই’

খবর টি পড়েছেন : ২৪০
মুক্তির অনুমতি পেল শাকিব-পূজার ’গলুই’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোনো প্রকার আপত্তি ছাড়াই বা কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ছবি ‘গলুই’। মঙ্গলবার ছবিটি সেন্সর দেওয়া হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সোমবার তথ্যমন্ত্রণালয় দেখার পর মঙ্গলবার গলুই সেন্সরে জমা পড়ে। একদিনের মধ্যে সিনেমাটি সেন্সরে প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়। সুন্দর গল্পের ছবি। বোর্ডে দেখেও আমাদের ভালো লেগেছে।

জানা যায়, সরকারী অনুদানের সিনেমা ‘গলুই’ পরিচালনা করেন এসএ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। আরও অভিনয় করেন আজিজুল হাকিম, আলী রাজ ও সূচরিতা।

Shamol Bangla Ads

এ বছর অক্টোবরে জামালপুরে গলুইয়ের শুটিং শুরু হয়। নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে টানা ৪০ দিনের মতো শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির শুটিং শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তির সময় বাড়লো অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ পরবর্তী সংবাদ চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা লাইফ সাপোর্টে