ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনতার বিজয় সন্নিকটে : সালাহউদ্দিন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ৯:০৫ অপরাহ্ণ

Salahuddinশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের সম্মেলন হলেও হতে পারে, কিন্তু জাতীয় সংসদের নির্বাচন কখনও হতে পারে না। এই সত্য আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। তিনি ৭ ডিসেম্বর শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওইসব কথা জানান।
অজ্ঞাতস্থানে থাকা সালাহউদ্দিন আহমেদ বিবৃতিতে বলেন, জনতার বিজয় সন্নিকটে। অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত: রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।
তিনি বিবৃতিতে দাবি করেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশে ১৮ দলের ২শ ১৭ জনের বেশি নেতা-কর্মী আহত, ১শ জনের বেশি গুলিবিদ্ধ, ৩শ ২৬ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!