ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব দলকে নিয়ে নির্বাচনের আশায় আ. লীগ : সৈয়দ আশরাফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ৮:৪২ অপরাহ্ণ

-sayed-ashrafশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, তারা সব দলকে নিয়েই দশম জাতীয় সংসদ নির্বাচনের আশায় রয়েছেন। তিনি ৭ ডিসেম্বর শনিবার দুপুরে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের পর ওই কথা বলেন।
রাজধানীর সোনারগাঁ হোটেলে দুপুর দেড়টার দিকে শুরু হয় এই বৈঠক। প্রায় পৌনে ২ ঘণ্টার বৈঠকের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। আমরা আশা করছি, এই আলোচনার মাধ্যমে সব দলকে নিয়ে নির্বাচন করতে পারব।
বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে আরও ছিলেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মাহাবুব-উল আলম হানিফ, ড. গওহর রিজভী, সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা ও ফারুক খান।
উল্লেখ্য, ৪ দিনের সফরে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তারানকো। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!