ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পানির অপচয় রোধ করতে হবে: প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২২ ২:০৮ অপরাহ্ণ

অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। পানির অপচয় রোধ করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ এপ্রিল সোমবার সকালে ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে ঢাকার গ্রিন রোডে পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি ওই আহবান জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ঢাকা শহরে আমরা পানি দিই বা বিভিন্ন সিটি করপোরেশনসহ উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পানি পরিশুদ্ধ করে পাইপে সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি। এগুলো করতে কিন্তু অনেক খরচ হয়। কাজেই পানির অপচয়টা বন্ধ করতে হবে।

তিনি বলেন, অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। কাজেই আমাদের যে অমূল্য সম্পদটা রয়েছে, এই সম্পদটা আমরা কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারি বা ভবিষ্যৎ বংশধররা ব্যবহার করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

Shamol Bangla Ads

ভূগর্ভের পানির স্তর কমে যাওয়ায় শহর এলাকায় বৃষ্টির পানি যাতে মাটি দিয়ে আবার ভূগর্ভে পৌঁছাতে পারে, সেদিকে নজর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের কথাও বলেন।

তিনি বলেন, সব জায়গায় সিমেন্ট করে রেখে দিলাম, আর বৃষ্টির পানি গড়িয়ে চলে গেল, সেটা না। আর বৃষ্টির পানি সবই আন্ডারগ্রাউন্ডে একেবারে নদীতে পড়বে তাও না। আমাদের আশপাশে জলাধারগুলোতে যেন বৃষ্টির পানি সংরক্ষণ করা যেতে পারে, সেই ব্যবস্থাটাও নিতে হবে।

নির্মাণকাজ, গৃহস্থালি বা বাসার গাড়ি ধোয়া, সব কাজেই পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবান জানান শেখ হাসিনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!