ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাসকিনের বদলে আইপিএলে জিম্বাবুয়েন ক্রিকেটার ব্লেসিং মুজারাবানি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

আইপিএলে খেলার সুযোগ এসেছিল তাসকিন আহমেদের সামনে। তবে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ থাকায় আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন তাসকিন। তাসকিনকে না পেয়ে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে নিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটার ব্লেসিং মুজারাবানিকে এমনটাই দাবি ভারতের একাধিক গণমাধ্যমের।

Shamol Bangla Ads

গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, ২৫ বছর বয়সী ব্লেসিংই লক্ষ্ণৌতে মার্ক উডের বদলি হতে চলেছেন। যদিও ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে শেষ জিম্বাবুয়ে তারকা হিসাবে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন ব্রেন্ডন টেলর। তারপর থেকে আইপিএলে আর কোনও জিম্বাবুয়েন তারকাকে দেখা যায়নি। ব্লেসিং সেই অর্থে আট বছরে প্রথম এবং তাতেন্দা তাইবু, রে প্রাইস ও টেলরের পর চতুর্থ জিম্বাবুয়েন হিসেবে আইপিএলে খেলবেন।

Need Ads
error: কপি হবে না!