সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানা চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। সিনেমাটির গল্পে সোহানা একজন জিমন্যাস্ট। সম্প্রতি বিকেএসপিতে ‘মাসুদ রানা’র কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন পূজা।

শুটিংয়ের সময় জিমন্যাস্টিক প্রশিক্ষকেরা পূজার চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সহযোগিতা করেছেন। যদিও এর আগে জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমার প্রস্তুতির জন্য ছয় মাস জিমন্যাস্টের প্রশিক্ষণ নিয়েছিলেন পূজা।
তাই ‘মাসুদ রানা’র শুটিংয়ে খুব একটা বেগ পেতে হয়নি অভিনেত্রীকে। কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ। মুক্তি পেতে পারে আগামী ডিসেম্বরে।




