ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে প্রধানমন্ত্রীর ব্যানার ছেড়ায় ক্ষোভ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ৩:৩৫ অপরাহ্ণ

barguna-mapবেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ সম্বলিত ব্যানার ছেড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন। ৭ ডিসেম্বর শনিবার সকালে এক সভায় সংগঠনের নেতৃবৃন্দ ওই ক্ষোভ প্রকাশ করে।
ফাউন্ডেশনের উপজেলা  সভাপতি হাদীসুর রহমান পান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কে.এম.মারুফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, উপদেস্টা আবদুস সোবাহান, মিজানুর রহমান মজনু। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহামুদ সিকদার মনির,  সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের সদস্য আফজাল হোসেন, সদস্য মিজানুর রহমান মন্টু,নিয়ামুল হক শাকিল ও জহিরুল ইসলাম লিটন। এ সময় নেতৃবুন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয় এর পূর্বে বিষখালী কার্যালয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, দক্ষিনা জনপদের কৃতি সন্তান আমির হোসেন আমু এমপি নির্বাচনকালীন সরকারের ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, তোফায়েল আহম্মেদ কে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী করায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ জানিয়ে পৌর শহরসহ  উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার প্রদর্শন করা হয়। এ সব ব্যানার রাতের আধাঁরে ছিড়ে ও সরিয়ে ফেলা হয়। ইতালীতে অবস্থানরত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান মালেক ওই ঘটনার নিন্দা জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!