ads

শনিবার , ২৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ঝুঁকি আছে তবে হামলার কোনো আশঙ্কা নেই : মনিরুল

খবর টি পড়েছেন : ১৬৯
দেশে ঝুঁকি আছে তবে হামলার কোনো আশঙ্কা নেই : মনিরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বৈশ্বিক ঝুঁকির প্রেক্ষিতে বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, কোনো ধরনের হুমকি বা হামলার তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। ২৭ এপ্রিল শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকের এসব তথ্য জানান তিনি।
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় দেশে ফেরত ১১ বাংলাদেশি শ্রমিককে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জিজ্ঞাসাবাদ করেছে। তবে হামলার ঘটনায় এখনো পর্যন্ত দেশে ফেরত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, ‘ফেরত শ্রমিকদের সঙ্গে ঐ ঘটনার সম্পৃক্ততা না থাকলেও তারা সবাই শ্রীলঙ্কায় হামলার অন্যতম হোতা ইব্রাহিম ইনসাফ আহম্মেদের কারখানায় কাজ করতেন।’ এর আগে শ্রীলঙ্কায় আত্মঘাতী সিরিজ বোমা হামলার পর ঐ দেশ থেকে ফেরত পাঠানো হয় ১১ বাংলাদেশি শ্রমিককে। দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে।
শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঐ শ্রমিকদেরকে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম তাদের হেফাজতে নেয়। বিমানবন্দরে কর্তব্যরত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে শ্রীলঙ্কা থেকে আগত ১১ জন বাংলাদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সিটিটিসির হেফাজতে নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টায় মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই শ্রমিকরা ঢাকায় আসেন।
সিটিটিসি সূত্রে জানা যায়, শ্রীলংকার কলম্বোর উপশহর এলাকায় আত্মঘাতী এক বোমা হামলকারী ইব্রাহিম ইনসাফ আহম্মেদ নামে এক ব্যক্তির তামা কারখানায় কাজ করতেন বাংলাদেশি এই শ্রমিকরা। যার কারণে দুপুরের পর থেকেই তাদের ইমিগ্রেশন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য গোয়েন্দা সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছে।
পুলিশের বরাত দিয়ে শ্রীলঙ্কান গণমাধ্যম বলছে, আত্মঘাতী হামলায় ব্যবহৃত বোমাগুলো ইনসাফ ইব্রাহিমের ঐ তামার কারখানাতেই তৈরি হয়েছিল।
হামলার পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরে সেখানে কাজ করা বিদেশি শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
মনিরুল ইসলাম বলেন, নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর বাংলাদেশে জঙ্গি সংগঠনের মধ্যে একটি প্রতিশোধপরায়ণ প্রবণতা জেগে উঠেছে। আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু তথ্য পেয়েছি। তবে হামলার জন্য যে পরিমাণ সরঞ্জামের প্রয়োজন সেগুলো জোগাড় করা অনেক সময়ের ব্যাপার।
তিনি বলেন, বিভিন্ন অভিযানে জঙ্গিদের সাংগঠনিক সক্ষমতা অনেকটা ভেঙে গেছে। শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর তারা ইন্সপায়ার হয়েছে। তবে হামলার জন্য সাংগঠনিক কাঠামো, মনোবল ও সরঞ্জাম তাদের নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘শীঘ্রই আসছি’ বাংলায় লেখা আইএসের পোস্টার পরবর্তী সংবাদ হাঁটাচলা করেছেন ওবায়দুল কাদের, দেশে ফিরবেন শিগগিরই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads