ads

সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

খবর টি পড়েছেন : ৩০২
সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। রায় লেখার পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

Shamol Bangla Ads

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

Shamol Bangla Ads

প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারেন, সে জন্য ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। কৃত্রিম বুদ্ধিমত্তার এ সফটওয়্যার দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ, দ্বীপে ৪… পরবর্তী সংবাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ, মানতে হবে ২০ গাইডলাইন

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads