মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার নব নির্বাচিত কমিটির পরিচিত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার অস্থায়ী কার্যালয়ে ৭ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা শাখার সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো. মিজানুর রহমান রেন্টু। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ আকরাম হোসেন। বক্তব্য রাখেন প্রাক্তন সৈনিক মো. সিরাজুল ইসলাম, গোলাম রব্বানী হিরো, ওবাইদুর রহমান, মো. জাকির হোসেন, মাহাবুবুর রহমান, ইলিয়াস আলী, মোঃ মফিজুর রহামান, সাধারন সম্পাদক আব্দুল হালিম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রাক্তন সৈনিক এ্যাড. রেজাউল করিম। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সকল কে পরিচয় করিয়ে দেওয়া হয়।




