ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন

খবর টি পড়েছেন : ৩৬৬
লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে দেশে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট দেখা দেওয়ায় দুর্ভোগ বেড়েছে। ঢাকাতেই ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। আর গ্রামে বিদ্যুৎ মিলছে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টা।

Shamol Bangla Ads

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, দিনে পাঁচ ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে ৷ গত শনিবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৩ হাজার ৭৮২ মেগাওয়াট, উৎপাদন ১২ হাজার ২৮৯ মেগাওয়াট ৷ সরকারি তথ্য মতে ঘাটতি ১ হাজার ৪৫৯ মেগাওয়াট বলা হলেও প্রকৃত লোডশেডিং ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ৷ বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২০ হাজার মেগাওয়াট ৷ তিনি আরও বলেন, জ্বালানি সংকটে প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে ৷ কারিগরি সমস্যায় উৎপাদন বন্ধ আছে সাড়ে তিন হাজার মেগাওয়াট ৷

মগবাজারের বাসিন্দা লোটন একরাম জানান, ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৫ বার বিদ্যুৎ চলে গেছে। আর রাতে বিদ্যুৎ না থাকায় গরমে বাচ্চারা ঘুমাতে পারেনি। গোপিবাগের বাসিন্দা ইকবাল হাসান জানান, এক ঘণ্টা পরপরই বিদ্যুৎ যাচ্ছে। বিদ্যুৎ যায় আর আসে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এলএনজি আমদানি কমে যাওয়ায় গ্যাস সংকট বেড়েছে ৷ ডলার সংকটে ফার্নেস অয়েল আমদানি করতে পারছে না কেন্দ্র মালিকেরা ৷ এতে উৎপাদন কম হচ্ছে ৷

Shamol Bangla Ads

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এলএনজির কার্গো আসা কমেছে ৷ এলএনজি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩৮ কোটি ঘনফুটে নেমে এসেছে ৷ আগে যা ছিল ৮৫ কোটি ঘনফুট ৷
বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার সভাপতি ইমরান করিম বলেন, প্রায় চার মাসের বিদ্যুৎ বিক্রির অর্থ সরকারের কাছে পাওনা রয়েছে ৷ অর্থ সংকটের কারণে অনেক মালিক ফার্নেস অয়েল আমদানি করতে পারছেন না ফলে উৎপাদন কম হচ্ছে ৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহানবীর (সা.) আদর্শ মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ ফেতনা-ফ্যাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads