ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুরঞ্জিত জানালেন এরশাদ নির্বাচনে আছেন, থাকবেন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৩ ১১:১৫ অপরাহ্ণ

suronjitশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, এরশাদ নির্বাচনে আছেন, নির্বাচনে থাকবেন এবং নির্বাচনের মাধ্যমে এই দেশের ক্ষমতা হস্তাস্তরের প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। তিনি ৬ ডিসেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন।  তিনি দৃঢ়তার সাথে আশা প্রকাশ করে বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ‘সর্বদলীয়’ সরকার থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করতে বললেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে থাকবেন।
জাপার মন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, আমি তো বললাম যে আম খেতে গেলে আমতলায় যেতে হয়, জামতলায় গিয়ে লাভ হয় না। উনি বলেছেন রাষ্ট্রপতির কাছে যাবেন। রাষ্ট্রপতির কাছে যাওয়ার অধিকার তার আছে। তাহলে জাতীয় পার্টির মন্ত্রীরা কি পদত্যাগ করছেন না- এমন প্রশ্নে তিনি বলেন, দেশের মানুষ এত বুদ্ধিহীন হয়ে যায়নি। মাছ বাজারে গিয়ে যে ওষুধ পাওয়া যায় না, ওষুধ বাজারে গিয়ে যে মাছ পাওয়া যায় না, এটা আমরা সকলেই জানি। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ পাওয়া যায় না, এটি সংবিধানেই লেখা আছে। আর পদত্যাগ না করলে কোথায় যেতে হয়, আর পদত্যাগের হুমকি দিয়ে ত্যাগ না কলে কি করতে হয়- এটাও মানুষ বোঝে। ৫ জানুয়ারি ভোটের দিন রেখে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, সে অনুযায়ীই বর্তমান সরকার পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!