ads

সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

খবর টি পড়েছেন : ২৪০
টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সোমবার (১ আগস্ট) থেকে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু ভোক্তা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে মঙ্গলবার (২ আগস্ট) থেকে।

Shamol Bangla Ads

সংশ্লিষ্টরা জানান, শোকাবহ আগস্ট মাস উপলক্ষে সোমবার ডিলার পর্যায়ে পণ্য সরবরাহ করা হচ্ছে। টিসিবির পণ্য মঙ্গলবার (২ আগস্ট) থেকে ভোক্তা পর্যায়ে যাবে। ডিলার পর্যায়ে পণ্যের প্যাকেটজাত করা হবে সোমবার।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ‌্যে টিসিবি’র বিক্রয় কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে। এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের কার্যক্রমে নিম্ন আয়ের কার্ডধারী একটি পরিবার সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ফুলপুরে সোনারবাংলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads