ads

বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের মতবিনিময় সভা

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
মার্চ ১০, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাব নালিতাবাড়ীর নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ও সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের আয়োজনে সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির ও প্রাণীসম্পদ কর্মকর্তা মতিউর রহমান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এমএ. হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, সদস্য অভিজিৎ সাহা প্রমুখ। ওইসময় প্রেসক্লাবের সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভা শেষে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষ থেকে প্রেসক্লাবের জন্য একটি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!