ads

শনিবার , ২৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি : ২১ জনের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৪০৫
ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি : ২১ জনের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আরও মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ২৭ আগস্ট শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Shamol Bangla Ads

মরদেহের মধ্যে ১০ জন নারী ও সাতজন শিশুকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে। একইসঙ্গে নৌ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। এরমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ দেশে পৌঁছেছে জাপানের বাকী ছয় লাখ টিকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads