শেরপুরের নকলায় পৌরসভার আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ- ২৩) উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

পৌরমেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ।
এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়ামোদী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রথমদিনের খেলায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড একাদশ ৭ নম্বর ওয়ার্ড একাদশকে ৩-১ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।




