ads

শনিবার , ২৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় নতুন শনাক্ত নেই, সুস্থ আরও ৪ জন

খবর টি পড়েছেন : ১৭৬
দেশে করোনায় নতুন শনাক্ত নেই, সুস্থ আরও ৪ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি। অন্যদিকে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। ২৮ মার্চ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কারও শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া যায়নি। আর আগে থেকে হাসপাতালে থাকা ৩২ জনের মধ্যে চারজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৪৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। সেরে উঠেছেন ১৫ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮ জন।

Shamol Bangla Ads

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬১ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৭০ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৭৭২ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃদ্ধদের কান ধরিয়ে ছবি তোলা সেই এসিল্যান্ড প্রত্যাহার পরবর্তী সংবাদ দৃশ্যমান হলাে পদ্মা সেতুর ৪০৫০ মিটার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads