ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৮ দলের আন্দোলনের সঙ্গে আছি : কাজী জাফর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৬, ২০১৩ ৭:৩৬ অপরাহ্ণ

FFFশ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলীয় জোটের আন্দোলনের সাথে থাকার ঘোষণা দিলেন জাতীয় পার্টির বহিষ্কৃত সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। তিনি ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই ঘোষণা দেন। এসময় তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনে সঙ্গে আছি। তাদের আন্দোলনের সঙ্গে আমরাও মাঠে থাকব।ু
বৃহস্পতিবার কাজী জাফরের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাজী জাফর ১৮ দলের চলমান আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  এরশাদের সাথে আমাদের আদর্শিক পার্থক্য। আমরা জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তিনি আরও বলেন,  এরশাদের সঙ্গে আমাদের কথা ছিল তিনি মহাজোট থেকে বেরিয়ে আসবেন। কিন্তু তিনি তা করেননি। তবে এখন বিলম্ব হলেও বাস্তব অবস্থা বুঝতে পেরেছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!