ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ২৬ ফেব্রুয়ারী গণটিকা কার্যক্রম বাস্তবায়নে মসিকের সভা

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় ২৬ ফেব্রুয়ারী গণটিকা কার্যক্রম সফল করতে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে প্রস্তুতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মসিক আয়োজিত অসুস্থ্য মেয়র মেয়র মোঃ ইকরামুল হক টিটু বাসা থেকে অনলাইনে এ সভায় সংযুক্ত থেকে সভাপতিত্ব করেন ।

Shamol Bangla Ads

সভায় মেয়র বলেন, কোভিড ১৯ সংক্রমিত রোধে মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা অন্ত্যন্ত আন্তরিকতার সাথে বাস্তবায়ন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। টিকা কার্যক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সফলতায় অমিক্রন ভেরিয়েন্ট এর আক্রমণে ময়মনসিংহবাসী কম ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৬ তারিখের পর কোভিড ১৯ টিকার ১ম ডোজ বন্ধ থাকার সিদ্ধান্তের প্রেক্ষাপটে মেয়র বলেন, বাজার, বাসস্ট্যান্ড, সকল ওয়ার্ড কার্যালয়ে, জনবহুল ৯ টি স্থানে ক্যাম্পেইন করা হয়েছে। ১ম ডোজ থেকে যেন কেউ বাদ না পড়ে এজন্য সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে কেন্দ্র করে ক্যাম্পেইন করতে হবে।

এছাড়া মেয়র ১ম টিকা গ্রহণকারী কেউ যেন ২য় ও ৩য় ডোজ থেকে বাদ না পড়ে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ প্রদান করেন।

Shamol Bangla Ads

২৬ ফেব্রুয়ারী গণটিকায় সারা দেশে ১ কোটি মানুষকে কোভিড ১৯ প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। এ দিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নিয়মিত টিকাকেন্দ্রের পাশাপাশি আরও ৪৪ টি কেন্দ্রে নাগরিকগণ লাইন লিস্টিং এর মাধ্যমে নাম, মোবাইল নম্বর, বয়স এর তথ্য প্রদান করে টিকা নিতে পারবেন।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তা, জেলা সিভিল সার্জন কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!